দিনাজপুরের বিরামপুরে ঈদের দিনে করোনা মুক্ত ৩ জন রোগীকে সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন

আসলাম উদ্দিন জেলা প্রতিনিধি দিনাজপুর ঃদিনাজপুর জেলার বিরামপুর উপজেলার প্রথম কোভিড19পজেটিভ রোগীর চিকিৎসা শেষে আজ ঈদের দিন ঐ ৩ জন রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ছাড়পত্র প্রদান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদীও উপজেলা করোনা ভাইরাস সংক্রমন রোধ কমিটি। সংবর্ধনা অনুষ্টানে উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ হাসান সার্কেল এ এস পি মিথুন ওথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঐ ৩জন করোনা জয়ী ব্যক্তিকে বিভিন্ন প্রকার ফল ফুল প্রদান করা হয়।করোনা জয়ী ঐ ব্যক্তিদয় বলেন আমরা করোনা পজেটিভ হয়ে আতংকের মধ্যে পড়ি আল্লাহর রহমতে ডাক্তার নার্সদের সেবা নিয়ম মেনে চলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কৃপায় আমরা করোনা মুক্ত হতে পেরে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *