স্বাচিপ নেতা ডা. ইয়াকুব প্রতিদিন১শ’ রোজাদারের ইফতার দেবেন

যশোর প্রতিনিধি
মাহে রমজানের ইফতার হচ্ছে ইসলামি সংস্কৃতির একটি উজ্জ্বলতর অংশ। কাউকে ইফতার করানো অশেষ ফজিলত ও পুণ্যময়। তাই ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন ১০০ দরিদ্র রোজাদারের জন্য ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্যা। শুক্রবার (১৫ মে) প্রথম দিনে ১২০ জনের হাতে খাবারের প্যাকেট তুলে দেন তিনি। ইফতারের প্রতিটি প্যাকেটে রয়েছে খেজুর, বেগুনি , পিয়াজু, ছোলা, আলুর চপ, শসা, খিচুড়ি ও ডিম। প্রতিদিন বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত তার নিজ বাড়ি থেকে দরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাবারের প্যাকেট তুলে দেবেন ডা. ইয়াকুব আলী মোল্যা।ডা. ইয়াকুব আলী মোল্যা জানান, রোজা আত্মশুদ্ধি সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। মুসলিম সম্প্রদায়ের এই মহৎ শিক্ষার প্রতি শ্রদ্ধা জানানোসহ পবিত্র রমজানে রোজাদারদের শুষ্ক নিরন্ন মুখে হাসির ঝিলিক ফোটানোর জন্য তিনি নিজ অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করেছেন। দরিদ্র রোজাদের হাতে খাবারের প্যাকেট তুলে দিতে পেরে তিনি খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *