মাধবপুরে ধর্ষনে ব্যর্থ হয়ে দুই বোনকে পিটিয়ে আহত থানায় অভিযোগ

পিন্টু অধিকারী মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে করোনায় ঘরে থাকা দুবোনকে খালি ঘরে একা পেয়ে ধর্ষন না করতে পেরে পিটিয়ে আহত করেছে লম্পটরা । স্হানীয়রা দুই বোনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠিয়েছে। এ ঘটনায় নির্যাতনের শিকার বড় বোন শুক্রবার বিকেলে মাধবপুর থানায় দুই লম্পটের নাম উলে¬খ করে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উলে¬খ করা হয় উপজেলার বহরা ইউনিয়নের গাঙ্গাইল গ্রামের সাইফুল ইসলাম ও শহীদুল ইসলাম নামে দু বখাটে যুবক মিলে ওই গ্রামে ভাড়া থাকা দুবোনকে উত্ত্যপ্ত করত। বড় বোনের স্বামী ঢাকা থাকায় বৃহস্পতিবার বিকেলে দুই যুবক তাদের ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। তাদের আর্ত চিৎকার ও বাধার মুখে ধর্ষন করতে না পেরে দুই বোনকে পিটিয়ে আহত করা হয়। পরে গ্রাম বাসীরা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠায় নির্যাতিতা বড় বোন তার স্বামী ঢাকা একটি পোশাক কারখানায় কাজ করে করোনার কারনে গ্রামে আসতে পারে না। ছোট বোনকে নিয়ে একটি ভাড়াটিয়া বাসায় থাকা অবস্থা তারা এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনায় আইনের আশ্রয় প্রার্থী হয়েছি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ সত্য হলে দোষীদের বির“দ্দে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *