যশোর প্রতিনিধি,
যশোরে ভাসুর পক্ষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রবাসীর স্ত্রী শিখা বেগম। বিদেশ থেকে তার স্বামীর পাঠানোর টাকা ও সহায় সম্পত্তি নিজে দেখভাল করার কারণে ভাসুর ও ভাসুরের ছেলেরা তার উপর ক্ষুব্ধ। এই ঘটনায় শিখা বেগম যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। শিখা বেগম যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী।অভিযোগে তিনি উল্লেখ করেছেন,আমার স্বামী ২০১২সালে মালেশিয়া অর্থ উপার্জনের জন্য যান। সেখান থেকে যে অর্থ দেশে পাঠাতেন। সেই অর্থ স্বামীর বড় ভাই ইমামুল, ভাইপো এনামুল খরচ করেছে। দেশে ফিরে কোন টাকার হিসাব পাননি। পরে আমাকে বিয়ে করে আবার বিদেশ যান। এর পরে গেলো ৬ বছর স্বামী বিদেশ থেকে যে টাকা পাঠিয়েছেন তা দিয়ে গ্রামের মেইন রাস্তার পাশে স্বামীর ভাগের জমিতে বাড়ি ও দোকান ঘর নিমার্ণ করে বসবার করছি। এতে আমার ভাসুরসহ অন্যরা কান গলানোর চেষ্টা করেন। কিন্তু আমি আমার স্বামীর পাঠানো টাকা ও সহায় সম্পত্তি নিজের মতো করে পরিচালনা করি। এতে তারা ক্ষুব্ধ হয়ে আমাকে বিভিন্নভাবে ক্ষতি করার যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ১৩ এপ্রিল ইমামুল, রশিদ,নজমুলসহ ৭/৮ জন আমার জমির কয়েকটি গাছ জোর করে কাটতে যায়। বাধা দেয়ায় আমাকে লাঞ্চিত করে। পরে থানায় লিখিত অভিযোগ করলে তারা আরো বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।