৫৪ ধারায় সাংবাদিক কাজলকে কারাগারে প্রেরণ

বিল্লাল হোসেন,যশোর থেকে
নিখোঁজের ৫৩ দিন যশোরের বেনাপোল থেকে উদ্ধার হওয়া সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে যশোর কেন্দ্রীয় পাঠিয়েছেন আদালত। পুলিশের দায়ের করা ৫৪ ধারার মামলায় আলাদাত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এএসআই সুবোধ ঘোষ জানিয়েছেন, রোববার দুপুরের পর সাংবাদিক কাজলকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে হাজির করা হয়। সেখানে পুলিশ তার নামে রুজু হওয়া মামলাগুলোর কথা তুলে ধরে।কাজলের আইনজীবী দেবাশীষ দাস জানান, পুলিশ কাজলের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা ছাড়াও রাজধানীর তিনটি থানায় আরো তিনটি মামলা থাকার কথা উল্লেখ করেছে ফরোয়ার্ডিংয়ে। এই তিনটি মামলাই ডিজিটাল নিরাপত্তা আইনে। গত ৯, ১০ ও ১১ মার্চ মামলা তিনটি হয় যথাক্রমে শেরেবাংলা নগর, হাজারীবাগ ও কামরাঙ্গির চর থানায়। আদালত এই মামলা তিনটি সম্বন্ধে কোনো আদেশ দেননি। বিজিবির দায়েরকৃত ৫৪ ধারার মামলার জামিন আবেদন করলেও আদালত নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ। শনিবার গভীররাতে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হয়‘দৈনিক পক্ষকাল’র সম্পাদক শফিকুল ইসলাম কাজল। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাকে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়। পুলিশ সাংবাদিক কাজলকে যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *