সাংবাদিক কাজলের সন্ধান বেনাপোলে,আদালতে প্রেরণ।

বিল্লাল হোসেন,যশোর থেকে
নিখোঁজের ৫৩ দিন পর শনিবার গভীররাতে যশোরের বেনাপোলে সন্ধান মিলেছে ‘দৈনিক পক্ষকাল’র সম্পাদক শফিকুল ইসলাম কাজলের। পোর্ট থানার ওসি মামুন খান জানান,বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে দেশে প্রবেশের সময় বিজিবি তাকে আটক করে। রোববার দুপুরে সাংবাদিক কাজলকে যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে পাঠানো হয়েছে।যশোর ৪৯ বিজিবি ব্যটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷ সাংবাদিক কাজলের স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন সাংবাদিকদের জানান, ফোনে কাজলের সঙ্গে কথা বলার পরই বেনাপোলে এসেছেন। প্রসঙ্গত, সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ১০ মার্চ সন্ধ্যায় ‘পক্ষকাল’-এর অফিস থেকে বের হন। এরপর থেকে তার কোনও সন্ধান না পেয়ে পরদিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন। ১৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় পরিবার। ১৮ মার্চ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সাংবাদিক কাজলের সন্ধান চাওয়া হয়। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক। সাংবাদিক কাজল নিখোঁজ হওয়ার পর তার সন্ধানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকদফা কর্মসূচি পালন করেছেন সাংবাদিক সহকর্মী ও পরিবারের সদস্যরা। কাজল নিখোঁজের বিষয়টির তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই মুন্সী আবদুল লোকমান জানান, নিখোঁজের কয়েকদিন পর সাংবাদিক কাজলের ফোন নম্বরটি চালু হয়েছিল। লোকেশন দেখিয়েছিলো বেনাপোল। তবে করোনা পরিস্থিতির কারণে ও নম্বরটি চালু থাকার সময় কম হওয়ায় কখনো অভিযান চালানো সম্ভব হয়নি।

ajkersokal24.com
ajkersokal24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *