করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা কর্মহীন, দুস্থ ও অসহায় গত সোমবার থেকে অদ্য পর্যন্ত ২০ হাজার পরিবারের বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় দরিদ্র কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক ও স্পন্দন পাওয়ার অ্যান্ড অ্যানার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান শিহাব।
জেলা ও উপজেলা আওয়ালীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে তিনি তাঁর তার নিজ অর্থায়নে জেলার বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার সমস্ত আশ্রায়ন প্রকল্পে বসবাসরত, পরিবহন শ্রমিক ভ্যানচালক অটোচালক সহ নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় দরিদ্র কর্মহীন মানুষের মধ্যে গত সোমবার থেকে খাদ্যসামগ্রী বিতরণ বিরতিহীনভাবে বিতরণ করে আসছেন এবং বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ এর মধ্যে আছে চাল, ডাল, আলু, তেল, চিনি, লবণ, হলুদের গুড়া, মরিচের গুড়া, ও সাবান।
এ সময় মশিউর রহমান শিহাব জানান, বরগুনায় সর্বপ্রথম করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি ২০(বিশ) হাজার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে আমার দলীয় নেতাকর্মীদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং যতদিন এই করোনা ভাইরাসের মহামারী প্রকট থেকে সাধারণ মানুষ রক্ষা না পাবে ততদিন আমার এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি তৈল, আধা কেজি ডাল, এক কেজি লবণ, দুইটি সাবান, ৫০ গ্রাম হলুদ, ও ৫০ গ্রাম মরিচ এইগুলো বিতরণ করা। তিনি আরো বলেন সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি । তাঁর পক্ষে খাদ্যসামগ্রী বিতরণকালে অংশ নেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজের তত্ত্বাবধানে, আব্দুল আলিম হিমুর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন,আরিফুর রহমান, মারুফ সিকদার, তরিকুল ইসলাম, সোহেল রানা, স্বাধীন খান, রাজিব হাওলাদার, আমানউল্লাহ আমান, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।