কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও করোনায় আক্রান্ত

বিল্লাল হোসেন,যশোর থেকে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় যশোরের ২৭ নমুনা পরীক্ষায়
১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি হলেন যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)। বিষয়টি নিশ্চিত করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমগীর হোসেন জানান, আক্রান্ত চিকিৎসককে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত যশোর জেলায় ৫৬ জন করোনা রোগী শনাক্ত হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *