মহিপুরে আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার।।

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি:

পটুয়াখালীর মহিপুর থানার মৎস্য বন্দর আলীপুরে ভাই ভাই আবাসিক নামের একটি হোটেল থেকে মো. শফিকুর রহমান (৭০) নামের সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টায় হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। নিহত শফিকুর রহমান  চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার বাখরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, তিনি গত ২৩ সালের ডিসেম্বরর এই হোটেলের ১১নং রুমে ভ্যাচেলার ভাড়াটিয়া হিসেবে অবস্থান  করতেন। মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন বুধবার সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেয়। এসময়ে হোটেলের জানালার ফাঁক দিয়ে তার মরদেহ খাটের পাশে পড়ে থাকতে দেখতে পায়। রুমের মধ্যে টিভি চলমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেল তালুকদার বলেন, আমরা এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। পটুয়াখালী থেকে ক্রাইমসিনের সদস্যরা আসছেন। তাদের কাজ শেষ হলে, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তার আত্বূীয় সজনরা আসতেছে,তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

  ফোরকানুল ইসলাম তাং ১২-০৬-২০২৪। মোবা ০১৭১৮০৩৫৩৯১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *