ফোরকানুল ইসলাম ,

কলাপাড়া পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় “সবুজসাথী ২০২৪” সন্মাননায় ভূষিত হলো উপকূলীয় পরিবেশবাদী সংগঠন আমরা কলাপাড়াবাসী। ১১ জুন ২০২৪ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় কলাপাড়া প্রেসক্লাব’র ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র যৌথ উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়। ওয়াটারকিপার্স বাংলাদেশের উপকূলীয় সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু”র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপুল চন্দ্র হাওলাদার, মেয়র, কলাপাড়া পৌরসভা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো: হুমায়ুন কবির, কলাপাড়া রেঞ্জ বন কর্মকর্তা মো: মনিরুল হক। উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপন, বনায়ন, বনাঞ্চল সংরক্ষন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নানা কর্মসূচিতে অগ্রগন্য ভূমিকা রাখায় পরিবেশকর্মী দেলোয়ার হোসেন দুলু, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীকে “সবুজসাথী ২০২৪” সন্মাননা প্রদান করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য, অমল মুখার্জি, ওয়াটারকিপার্স বাংলাদেশ কলাপাড়া প্রতিনিধি, কামাল হোসেন রনি, আ্যালফাবেট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা জামান, উন্নয়ন কর্মী সাইফ আল মাহমুদ, আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নেসার উদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব প্রমুখ। আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন উপকূলীয় অঞ্চল কলাপাড়ায় ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র যৌথ আয়োজনে এ বছর পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য একজন পরিবেশকর্মী, একজন সংগঠক ও একটি সংগঠনকে সম্মাননা দেওয়ার জন্য নির্বাচিত করেছে এতে আমাদের সংগঠন আমরা কলাপাড়াবাসী নির্বাচিত হয়েছে। আমরা কলাপাড়াবাসী সংগঠনকে সবুজসাথী স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও মগ প্রদান করা হয়। আমরা কলাপাড়াবাসী সংগঠনের দীর্ঘদিন ধরেই উপকূলীয় অঞ্চল কলাপাড়ায় পরিবেশ রক্ষায় নানা কার্যক্রম করে যাচ্ছে। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করে এ সংগঠন। বর্তমানের সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১৮০ জন। উপজেলা প্রশাসনের সহযোগিতা নানা কার্যক্রম বাস্তবায়ন করছে এ উপকূলীয় স্বেচ্ছাসেবী সংগঠন।