সরাইলে সম্মিলিত গন সংবর্ধনা পেলেন চেয়ারম্যান শের আলম, ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ।

রইছ উদ্দিন উপজেলা প্রতিনিধিঃ-

ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলা ৮নং নোয়াগাঁও ইউনিয়নে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শের আলম মিয়া ও ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ কে গণ-সংবর্ধনা দিয়েছে গ্রামবাসি। আজ (১৮ ই মে) ৮নং নোয়াগাঁও ইউনিয়নের স্থানীয়দের উদ্যোগে কানিউচ্চ মধ্যপাড়া এলাকায় উপজেলার বিজয়ী প্রার্থীদের জন্য গণসংবর্ধনার আয়োজন করা হয়। স্হানীয় ব্যাবসায়ী মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এড. আশরাফ উদ্দিন মন্তু, এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল মালেক, কালীকচ্ছ ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, সরাইল সদর ইউপির চেয়ারম্যান জাব্বার, যুবলীগ নেতা মাফুজ প্রমুখ। ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ গন সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান শের আলম মিয়া বলেন -আমাকে আপনারা উপজেলা চেয়রাম্যান মনে করবেন না,আমি আপনাদের শের আলম, আমি আপনার ঘরের সন্তান হয়ে থাকতে চাই। আমাকে আপনারা সন্তান হিসাবে দেখবেন। উপজেলা পরিষদ আপানাদের, আপনাদের প্রয়োজনে উপজেলা পরিষদ আসবেন সবার জন্য উন্মুক্ত পরিষদ আমি সুখে-দুখে আপনাদের পাশে থাকতে চাই। এছাড়াও সভায় বক্তব্য দেন স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোয়াগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক নুর খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *