মহিপুরে রোগীদের সঙ্গে অসদাচারন, ভুল চিকিৎসা প্রদান ও গর্ভবতী নারীদের মারধরসহ নানা অনিয়মের অভিযোগ পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে।

ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

রোগীদের সঙ্গে অসদাচারন ও গর্ভবতী নারীদের মারধর সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে মহিপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নুরজাহানের বিরুদ্ধে।

দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে একই স্থানে থেকে বীরদর্পে রোগীদের অপদস্তসহ ভুল চিকিৎসা দিয়ে আসছেন তিনি। তার কাছে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন নারীর নবজাতকের।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এতে ক্ষোভে ফুসে উঠেছে ওই এলাকার নারীরা। দ্রুত সময়ের মধ্যে তার অপসারনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

নুরজাহানের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে অভিযোগ প্রমানিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

ফোরকানুল ইসলাম। তাং: ২১.০৫.২০২৪ ইং: মোবা: ০১৭১৮০৩৫৩৯১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *