স্বপ্নের বিল
-মুন্নি আক্তার
কতো স্বপ্ন কতো আশা
ওগো প্রাণের সখা,
স্বপ্নে দিয়ো দেখা।
শাপলা বিলটি নেইকো জানি
আছে কতদূরে,
প্রতি নিশি স্বপ্নের বিভোর
স্বপ্নে আসি ঘুরে।
সাদা লালে শাপলা বিলে
পাখপাখালি আসে,
প্রকৃতি এক মনোহরা
মন খুশিতে হাসে।
আমায় নিয়ে যাইবা কি-না
বলো কানে কানে,
শাপলা ফুল যে ভালোবাসি
আমি মনেপ্রাণে।।
আমার কি আর সাধ জাগে না
দেখতে শাপলা বিল,
মাটির গড়া মানুষ আমিও
অঝোর কাঁদে দিল।।
