“এসো কোনো বৈশাখী ঝড় হয়ে”-রোকেয়া আকতার কেয়া

“এসো কোনো বৈশাখী ঝড় হয়ে”
রোকেয়া আকতার কেয়া

বৈশাখী মেঘের সাথে ঝড় হয়ে এসো

আমি বনফুল হয়ে তোমায় ছুঁবো,

শত ঝড়ের কবলেও আমি টিকে রবো

তোমার উপস্থিতি ঠিক বুঝে নেবো।

নব বৈশাখের সাদা শাড়ী লাল টিপে

সাজবো আলতা পায়ে রেশমী চুড়ি’তে,

তুমি দেখেই যেন চিনতে পারো হে প্রিয়

তুমি ছাড়া কেউ যেন পারেনা জানতে।

পারলে মেঘকে সেদিন একটু বলে দিও

সে যেন ঐ দিন বৃষ্টি হয়ে না আসে,

তা হলে আমি যে কতো টা কেঁদেছিলাম

তুমি বুঝতে পারবে না কাছে এসে।


১০/০৩/২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *