কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত ৫ফুট লম্বা ইরাবতী ডলফিন

ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

কুয়াকাটা সৈকতে একটি ৫ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর মাথা ও পিটের অংশের উপরের চামড়া উঠানো রয়েছে। বুধবার ২১ ফেব্রুয়ারি দুপুরের দিকে কুয়াকাটার গঙ্গামতি এলাকায় ৩৩ কানি পয়েন্টে ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, সকালে সৈকতে যাওয়ার পথে ডলফিনটিকে স্থানীয়রা এখানে দেখতে পায় পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি এটি সকালের জোয়ারে পানিতে ভেসে এসেছে। পরে আমাদের কমিটির টিমলিডারকে জানাই।সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবংজীববৈচিত্র্যনিয়েকাজকরাগবেষণাপ্রতিষ্ঠানওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগীগবেষকসাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রেরপরিবেশবিনষ্টহওয়ায়সামুদ্রিকপ্রানীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন।

তবে বেশ লম্বা সময় পরে ফের এই ডলফিনটি আসলো। আমরা এটা নিয়ে গবেষণা চালাচ্ছি যে কেন প্রতিবছর এমন পরিবেশ তৈরি হচ্ছে।কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগকে অবগতকরেআমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছি। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা উর্ধ্বতনকতৃপক্ষেরকাছেআবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর কারনগুলো বের করা হয়। চলতি বছরে এটাই প্রথম সৈকতে আসা মৃত ডলফিন

ফোরকানুল ইসলাম মোবা-০১৭১৮-০৩৫৩৯১। তাং: ২১.০২.২০২৪ ইং:।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *