একুশ এলে
তাহমিনা সুলতানা
একুশ এলে মনে পড়ে প্রভাত ফেরির গান
কোন্ শকুনে কেড়ে নিলো তাজা ছেলের প্রাণ
একুশ এলে বাতাসে অশ্রু-পোড়া গন্ধ
হঠাৎ করে থেমে যায় মাঝ- দুপুরের ছন্দ।
একুশ এলে মনে পড়ে অক্ষরের মমতা
ভুলে কি যাও বাংলা শব্দের কি বিশাল ক্ষমতা!
নদীর মতো, পাখির মতো মধুর এসব ধ্বনি
মাতৃভাষা বাংলা মোদের প্রাণের প্রিয় খনি
একুশ এলে আবার শপথ , কৃষ্ণচূড়ার লাল
রক্তে ভিজে ছিঁড়ে দিলো অসম্মানের জাল
বাংলাটাকে ভালোবেসে রেখো যত্নে ধরে
তোমরা কেউ বাংলা থেকে যেও নাগো সরে।
