শহর ২:
জয়িতা চট্টোপাধ্যায়
আমার শহরের গায়ে জ্বর
মাথার ভেতর ঘুরন্ত কান্না
চাকার তলায় পৃষ্ঠ হয় তুমুল প্রলাপ
নিঃশ্বাসে গনগনে আগুন
জিভের তলা উত্তপ্ত
চোখের নীচে কবেকার পোড়া দাগ
পা হড়কে পড়ে যেতে পারো গভীর খাদে
পড়ে যেতে যেতে আজও মানুষ মিছিল করে
সাঁতার কাটে, মুখের ওপর ঠিকরে আলো পড়ে
শহর আমার ভিজতে থাকে তোমার চোখের জলে।।

শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা ভারত
ফোন নম্বর:৭৬৮৫৯২৩১৮৮