কাছের মানুষ
শাহানাজ সোহেলী
কারো উপর কখনো জোর খাঁটাতে নেই।
বন্ধুত্ব কিংবা ভালোবাসায়,
কিংবা অন্য যে কোনো সম্পর্কে!
ধরুন আপনাকে না বলে বন্ধুরা কোথাও গেলো…
আপনি তা জানতে ও পারলেন!
ভুলেও জানতে চাইতে নেই,
কেন আপনাকে না জানিয়ে গেলো?
যখন দেখছেন কেউ মেসেজ সিন করে রিপ্লাই দিচ্ছে না , তখন আবারও তাকে মেসেজ দিয়ে কেন রিপ্লাই দিল না তা কখনো জিজ্ঞেস করতে নেই!
যখন বুঝতে পারছেন কেউ ছেড়ে যেতে চাইছে!
তাকে হাজারটা যুক্তি দেখিয়ে আটকে রাখার চেষ্টা করতে নেই।।
কারণ জোর করে কাউকে ধরে রাখা যায় না;
জোর করে কারো কাছের মানুষ হওয়া যায় না;
সত্যি এটাই…
কাছের মানুষদের কখনো কোন প্রশ্ন করতে হয় না,
তাদের কখনো জোর করতে হয় না,
তারা কখনো ছেড়ে যায় না!
থেকে যায় কারণে কিংবা অকারণে!!
২/০৯/২০২৪