ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারো বিয়ে করবে !!

নায়িকা অপু বিশ্বাসের সাথে বিবাহ বিচ্ছেদের পর একাই কাটছে তার জীবন। যদিও বিভিন্ন সময় বিভিন্ন নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন শোণা যায় তার।
ঢালিউড সুপারস্টার শাকিব খান গত এক দশকের বেশি সময় ধরে ঢাকাই ছবিতে রাজত্ব করছেন। অভিনয় দিয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। শুধু নায়ক হিসেবেই নয়. তিনি নিজেকে একজন সিনেমা প্রযোজক হিসেবেও উপস্থাপন করেছেন এবং সফল হয়েছেন।
এদিকে শাকিব খান দেশের একটি সংবাদ পত্রকে দেয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে বলেন, বিয়ে তো করতে চাই। আমার পছন্দের মতো ভালো পাত্রীও তো পেতে হবে। মা-বাবা খোঁজ করছেন। আমারও তো মন চায় বিয়ে করে বউ নিয়ে বেড়াতে। বউ নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে যেতে মন চায়।
এদিকে কিছু দিন আগে গুঞ্জন উঠে আমেরিকায় স্থায়ী হচ্ছেন শাকিব। তবে বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এনিয়ে তিনি বলেন, বাংলাদেশে অনেক অনলাইন পোর্টাল। অভিজ্ঞতা থেকে বলতে পারি, হাতে গোনা কয়েকটি পোর্টাল সত্যতা যাচাই-বাছাই করে সংবাদ পাঠকের কাছে পরিবেশন করে।
কিন্তু বেশির ভাগই কোন যাচাই-বাছাই না করেই খবর ছেপে দেয়। এই যেমন আমার দেশান্তরি হওয়ার খবর, অথচ আমার বক্তব্য নেওয়ার প্রয়োজন বোধও করেনি! এতে কি সংবাদের গ্রহণযোগ্যতা থাকে? সংবাদকর্মীর কারণে প্রশ্নবিদ্ধ হয় প্রতিষ্ঠান।

ইদানীং আবার কেউ ফোন করে সরাসরি কোন বিষয়ে জানতে চান! অথচ ঐ সময়টাতে আমি আদৌ কথা বলার অবস্থায় আছি কি না, সেটা তাঁরা বিচার করেন না।
যেন যোকোনো সময়েই আমি কথা বলতে বাধ্য। আরও ভয়ংকর, অনেক সংবাদকর্মী নিজ প্রতিষ্ঠানের প্রতি মনোযোগী না হয়ে নিজেদের ইউটিউব আর ফেসবুকে কনটেন্ট নিয়ে মহাব্যস্ত। সাংবাদিক পরিচয়ে প্রতিষ্ঠানের মর্যাদা নষ্ট করে তাঁরা নিজেদের ইউটিউব ও ফেসবুকে পেজের কাটতি বাড়ানোর চেষ্টা করেন, যা সত্যিই খুবই দুঃখজনক। প্রতিষ্ঠানগুলোরও উচিত এদিকগুলো খেয়াল রাখা।
এদিকে, সম্প্রতি শাকিব খান ‘বীর’ সিনেমার শুটিং শেষ করেছেন। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কাজী হায়াত।এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। এসকে ফিল্মসের প্রযোজনায় এ ছবির সহ-প্রযোজনায় আছেন এমডি ইকবাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *