ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারি। আজ নির্বাচন কমিশন দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৯ জানুয়ারি।
কেএম নূরুল হুদা জানান, এ দুই সিটি নির্বাচনে কোন আইনি জটিলতা নেই। ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না, তবে ইভিএম এর কাজে ২ জন করে সেনা সদস্য প্রতিটি বুথে থাকবেন।
কেউ পদে থেকে নির্বাচন করতে পারবে না এবং মনোনয়ন জমার আগে তাদের পদত্যাগ করতে হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
প্রায় ১৪ হাজার ৪৬৬টি ভোটকক্ষের জন্য ২০ হাজার ইভিএম প্রস্তুত রাখা হবে। আর প্রতি কেন্দ্রে এক জন করে সেনা সদস্য রাখা হলেও লোকবল লাগবে প্রায় ২ হাজার ৫শ জনের মতো।