বিল্লাল হোসেন, যশোর থেকেযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে আরও ১১ জনের শরীরে নভেল করোনাভাইরাসের জীবাণু মিলেছে। গত ২৪ ঘন্টায় জেলার জেলার ৫৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১১রোগী কোভিড-১৯ শনাক্ত হয়। আক্রান্ত যশোর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে জেনোম সেন্টারের সহকারি পরিচালক প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ জানান, পরীক্ষার ফলাফল জেলার সিভিল সার্জনের কাছে মেইল করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত যশোর জেলায় ৬৯ জন করোনা রোগী শনাক্ত হলো।