ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

সারা দেশেরন্যায়কলাপাড়ায় এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় এলাকার ৯ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ২ হাজার ৯ শো ৭৪ জনপরীক্ষার্থীঅংশগ্রহনকরছেসকালথেকেইপরীক্ষাকেন্দ্রগুলোরসামনঅভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কেন্দ্রগুলোতে সরেজমিনে গিয়ে ঘুরে দেখা যায়, পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের লক্ষে প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওউপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ফোরকানুল ইসলাম তাং: ১৫.০২.২০২৪ ইং মোবা: ০১৭১৮-০৩৫৩৯১।