মান্দায় গণপরিবহনে করোনা প্রতিরোধে স্প্রে করলেন ছাত্রলীগ নেতা

বিশেষ প্রতিবেদকঃ সারা বিশ্বজুড়ে করোনাভাইরাস তৈরি করেছে দূর্যোগ। বিশ্বস্বাস্থ্য সংস্থা ঘোষিত এ মহামারি হয়ে ওঠেছে অপ্রতিরোধ্য। এটি খুব দ্রুততর গতিতে একজন থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ছে। এ ভাইরাসের সবচেয়ে ভয়ংকর দিক হলো, এটি বার বার মিউটেশন অর্থাৎ জিনগত গঠন নিজেই পাল্টে ফেলছে। এ কারণেই কোভিট-১৯ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করা খুব কঠিন হয়ে পড়েছে। করোনা ভাইরাস এটা একটা যুদ্ধ। ভয়ানক একটা ছোঁয়াচে ভাইরাসের বিরুদ্ধে আমাদের অঘোষিত যুদ্ধ। আমাদের যুদ্ধ কৌশল হলো আমরা এ ভাইরাসকে আমাদের শরীর স্পর্শ করতে দিবনা। তার জন্য যত ধরণের নিয়ম আছে তা পালন করে যাব৷ সাময়িক কষ্ট হলেও তা করব। করোনা পরিস্হিতি মোকাবিলায় জনবান্ধব সরকার, সরকারের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ এবং জনপ্রতিনিধিগণ নিরলস কাজ করে যাচ্ছেন আবার এই ভাইরাস মোবাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলা প্রশাসনকে সহায়তার জন্য আজ থেকে সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এক্ষেত্রে আমাদের সকলকে একযোগে সহযোগিতা করতে হবে। পরিচ্ছন্নতার নিয়মকানুন মেনে চলুন। এমনি একটি সময়ে মান্দা উপজেলা প্রশাসন কে সহযোগিতার লক্ষ্যে নওগাঁর মান্দার কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, কেন্দ্রীয় ছাত্রলীগের নওগাঁ ৪ আসনের সমন্বয়ক মোঃ রায়হান বাবু এর উদ্যোগে করোনা দুর্যোগ মোকাবেলায় গনপরিবহনে ও তার নিজ গ্রামে ভাইরাস প্রতিরোধক স্প্রে ও করোনা সচেতনতায় লিফলেট বিতরণের কাজ শুরু করেছে।

এটি পর্যায়ক্রমে উপজেলার এলাকার বিভিন্নস্থানে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা গেছে। আজকের কার্যক্রমে তার গ্রামের কিছু তরুণ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী এবং উপজলা ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা তাকে সহযোগিতা করেছেন। গণপরিবহনে স্পে করার পাশাপাশি তিনি সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে করানো ভাইরাসের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন এবং সরকারি বিধিনিষেধ মেনে চলার আহবান জানান। পাশাপাশি যাদের জন্য যাদের জন্য হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে তাদের সেটা মেনে চলার অনুরোধ করেন।

এছাড়াও তিনি বলেন, আমাদের সকলে সচেতনতা বৃদ্ধি করে এক সাথে এ মহামারী কে প্রতিহত করতে হবে এবং মহান সৃষ্টিকর্তার কাছে সকল কে এ থেকে বাঁচতে প্রার্থনা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *