পিন্টুঅধিকারী মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জ মাধবপুর উপজেলায় সুরমা চা বাগান (১৪ নং সেকশনে) অভিযান চালিয়ে ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ।এ সময় মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত গাঁজাসহ ১মাদক পাচার কারীকে আটক করেছে পুলিশ, ২জন পলাতক। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার(১৮মে) রাত্র৩:৩০ থেকে সকাল পযর্ন্ত অভিযান চালিয়ে ১৫ কেজি ভারতীয় গাঁজা সহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’রও পুলিশ সদস্যরা।আটককৃতরা হলো জাহার মিয়া (২৫) পিতা মৃত ফুল মিয়া, মাতাজোহরা বেগম, গ্রাম রসূলপুর (পদ্মাবিল)মাধবপুর, হবিগঞ্জ।তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেবলেন,অভিযান চালিয়ে আমরা ১৫কেজি গাঁজা উদ্ধার করেছি ও ১মাদক পাচারকারীকে গ্রেফতার করেছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।