মাধবপুরে সুবিধাবঞ্চিদের মাঝে হাজী ইনু মিয়া সরদার খাদ্যসামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় করোনাভাইরাস সংক্রমে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন পৌরসভা ৩ নং ওয়ার্ডের সমাজসেবক হাজী ইনু মিয়া সরদার।
করোনাভাইরাস দুর্যোগে মাধবপুর উপজেলার জীবনচিত্র বদলে গেছে। প্রশাসনের আহ্বানে মানুষ এখন ঘরে ঘরে অবস্থান করছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এ অবস্থায় কাজকর্ম না থাকায় গরিব ও মধ্যবিত্ত পরিবারের লোকজন বিপাকে পড়েছেন। তাদের অনেকে প্রতিদিনের খাবার সংগ্রহ করতে পারছে না।
শনিবার ১৬ মে রাতে উনার বাসভবনের সামনে নিজে উপস্থিত থেকে নিম্ন আয়ের পরিবারে মাঝে চাল, ডাল, তৈল, পেয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।

তিনি আরো জানান, পৌরসভার ৩ নং ওয়ার্ডে গুচ্ছগ্রাম, মালাকা পাড়া, সহ আশেপাশে পাড়া প্রতিবেশীর মাঝে ২৫০ প্যাকেট বিতরণ করা হচ্ছে। তিনি জানান আরো খাদ্য সামগ্রী দেয়া অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- উনার পুত্রবধূ মিসেস সোলেমান, হাজী সোলেমান এর দুই মেয়ে, প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *