বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ কর্মী পবন আক্তার

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় মুজিব শতবর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ কর্মী পবন আক্তার।
এ বিষয়ে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ কর্মী পবন আক্তার আজকের সকাল ২৪ ডট কমকে বলেন “মুজিব বর্ষের আহবান,৩ টি করে গাছ লাগান” এই শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হচ্ছে।বাংলাদেশের নাগরিক হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যকের বেশি বেশি করে গাছ লাগানো উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারা অব্যাহত রেখে মুজিব শতবর্ষে বৃক্ষরোপণ কর্মসূচীকে সফল ও সার্থক করতেই আমাদের এই উদ্দ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *