জুনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ এখন আর বিশ্বের কাছে অবহেলার পাত্র নয়। তাই আমাদের ছেলে-মেয়েরা অর্থের অভাবে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে, এটা হতে পারে না। আমরা সরকারের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা করব।
বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে রোবটিক্স ল্যাব প্রতিষ্ঠা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এছাড়া প্রাথমিক বিদ্যালয়েও আমরা প্রোগ্রামিং এবং আইসিটি বিষয়কে নিয়ে যেতে চাই।
আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার জন্য ২০৪১ সালের টার্গেট সামনে রেখে পদ্মাসেতুর ওপারে ৭০ একর জায়গার ওপর শেখ হাসিনা ইনস্টিটিউট ফ্রন্টিয়ার টেকনোলজি তৈরি করা হচ্ছে বলেও জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। তিনি বলেন, সেখানে ছাত্র-ছাত্রীরা আধুনিক সব প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, গত ১১ বছরে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। আগামী পাঁচ বছরে আরো ২০ হাজার ল্যাব স্থাপন করা হবে।