মংচিন থান বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে রাখাইন মি: নোথা অং হত্যা মামলার আসামি শহিদুল ডাক্তার সহ সকল খুনিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজাতী রাখাইন জনগোষ্ঠীর সদস্যরাসহ স্থানীয় বাঙ্গালীরা। শনিবার(২৮অক্টোবর) সকাল ১০ টায় তালতলী উপজেলার তাঁতীপাড়া বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নোথা অং হত্যা মামলার বাদী জোওয়েন জয়, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থান,নামিশে পাড়া বৌদ্ধ বিহারের সাবেক সভাপতি মি:খেচিং মং,বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট ইউনিটি সাধারণ সম্পাদক মি: মং থান চো, সমাজ সেবক মি: জোওয়েন বক্তারা বলেন, নোথা অং কে জমির জন্য নৃশিংসভাবে হত্যা করা হয়েছে।এই হত্যা মামলার বয়স ৬ বছর হলেও আজ পর্যন্ত সিআইডি চুরান্ত প্রতিবেদন দেয়নি। এই মামলার অন্যতম আসামী শহিদুল ডাক্তার জামিনে বেড়িয়ে আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। সমাবেশে বক্তারা আরো বলেন, রাখাইন সম্প্রদায়ের ভ‚মি গ্রাস করার জন্য দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল রাখাইন সম্প্রদায়ের সদস্যদের হত্যা-সহ নানাভাবে হয়রানি ও নির্যাতন করে তাঁদের জমি থেকে বিতাড়িত করছে। রাখাইনদের সমাধি ও ফসলি জমি জাল-জালিয়াতি করে দখল করে নিচ্ছে। ফলে নিঃস্ব অনেক আদিবাসী রাখাইন সদস্য পরিবার নিয়ে নীরবে দেশ ছেড়েছেন। এখনো যাঁরা পিতৃভিটা আঁকড়ে আছেন,তাঁরাও চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। নোথা অংয়ের এই হত্যাকান্ডের পর রাখাইনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শহীদুল ডাক্তার সহ এই হত্যা মামলার আসামিদের গ্রেফতার করা হলেও জামিনে বের হয়ে শহিদুল ডাক্তার গংরা আবারও রাখাইনদের জমি দখলের পায়তারা চালাচ্ছে । এই হত্যা মামলার আসামিদের দ্রুত সাজা ঘোষণা না হলে আদিবাসীদের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা বিধান করা অসম্ভব। গত ২০১৭ সালের ২২ জুন তালতলী উপজেলার নামিশেপাড়া থেকে রাখাইন বৃদ্ধ নোথা অংয়ের গলাকাটা লাশ উদ্ধার করে তালতলী থানার পুলিশ। ঘটনার দুইদিন পর ২৪ জুন তাঁর আত্মীয় জোওয়েন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে তালতলী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় সিআইডি পুলিশ অজানা কারণে ৬ বছর পার হলেও সিআইডি পুলিশ এখনো চুরান্ত প্রতিবেদন দেয়নি। তাই আমাদের দাবী দ্রুত পুলিশ প্রতিবেদন আদালতে দিয়ে আসামীদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।

তারিখঃ ২৮-১০-২০২৩ইং মংচিন থান বরগুনা প্রতিনিধি ০১৭১৬৩১৩১২৭