প্রধানমন্ত্রীর নির্দেশ শিশুদের ওপর থেকে বই আর পরীক্ষার চাপ কমানোর !

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের ওপর থেকে বই আর পরীক্ষার চাপ কমানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা বাতিল করার কথাও ভাবছে সরকার।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) একনেক সভায় ৪ হাজার ৬১১ কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।এর মধ্যে রয়েছে ১২০০ কোটি টাকা ব্যয়ে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো ব্যবস্থাপনা, ১১০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা মহানগর ও পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন এবং সাভারের চামড়া শিল্পনগরী নির্মাণে সময় বৃদ্ধি প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *