মো কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার:

নিম্নচাপের প্রভাবে মনপুরায় ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে লংঘরে থাকা কয়েকটি নৌকা ডুবির ঘটনা ঘটে। সরেজমিন ঘুরে দেখা আজ শুক্রবার বিকেল ২ টার সময় নদী উত্তাল থাকায় এ দূর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌকার মালিক মো গিয়াসউদ্দিন মাঝি বলেন কয়েকটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে যা আমরা দেখিছি। এবং মো কবির মাঝির নৌকা ভাসতে ভাসতে উত্তরে সামছুউদ্দিন চরের দিকে চলে গেলে অপর একটি নৌকা মো লতিব মাঝির আনতে গেলে ঐ নৌকার খোজ এখন পর্যন্ত পাওয়া যায়নি অপর আর একটি নৌকার মালিক মো নবি মাঝি মাছ ধরতে গিয়ে ইঞ্জিন নষ্ট হয়ে নদীতে বাসতে থাকার খবর পাওয়া গেছে যা এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি