মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের শশিনাড়া গ্রামে রবিবার ২৪ মে সকালে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে । এতে প্রায় ৭০ জন মুসল্লি অংশগ্রহণ করেন। জানা গেছে, ঈদের চাঁদ দেখা না গেলেও প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখেই তারা ঈদ উৎসব পালন করছেন। শশীনাড়া গ্রামের স্বাধীন নামের এক ব্যক্তি জানয়, সে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। তবে এ বছর মুসল্লি কম এবং করোনা ভাইরাস পরিস্থিতির কথা ভেবে গ্রামের মসজিদের ভেতর ঈদের নামাজ আদায় করা হয়। নামাজে প্রায় ৬০ থেকে ৭০ জন মুসল্লি অংশগ্রহণ করেন