দিনাজপুরে র‍্যাবের অভিযানও ভ্রাম‍্যমান আদালতের মাধ‍্যমে ব‍্যবসায়ীদের জরিমানা

র‍্যাব ১৩ দিনাজপুর ক‍্যাম্পের ভার প্রাপ্ত অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুনের দিক নির্দেশনা মোতাবেক র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসাবে দিনাজপুর সদর ওখানসামা উপজেলার হাট বাজার গুলিতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। অবৈধ ভাবে পন‍্য উৎপাদন ওপ্রক্রিয়াজাত করনের কারনে ভোক্তা অধিকার আইনের ৩৭ধারা মতে সিফাত বেকারীকে ৩০হাজার টাকা জরিমানা করেন। পন‍্যে মোড়ক ওমুল‍্য লেখা না থাকার কারনে মহাদেব ষ্টোরের মালিক মহিতোষকে ১০ হাজার টাকা ও একই অপরাধে নিমাই ষ্টোরের মালিক নিমাই কে ৫হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের পরিচালক মমতাজ বেগম। ভ্রাম‍্যমান আদালতের মাধ‍্যমে ৪৫হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানা গেছে। এ ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন র‍্যাবের ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *