ত্রিশূল -নাসিমা খান

ত্রিশূল
——নাসিমা খান

কখনো কখনো মনে হয়

এর থেকে সুখ নেই আর,

কখনো কখনো ভাবি এই দায়

শক্তি নেই আমার বহিবার।

কাছে পাব না কোনো দিন

তবু আছে থাকারই ভার,

পাহাড়ের মতো বিশাল ভারী সে,

আপনই তবু নয় সে আপনার।

ত্রিশূল বুকের ভিতর বেঁধে

যেদিকে ফিরি কেটে খানখান,

তবুও ত্রিশূল আমি বয়ে যাই

এ আমার প্রেমেরই প্রতিদান।

তারিখঃ ২১/২/২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *