টেকনাফে র‌্যাবের হাতে ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন রোহিঙ্গাকে আটক করেছে।
সুত্র জানায়, ৩০ মে বিকাল ৪ টার দিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযানে গেলে ৩/৪জন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পের বল্ক-বি-৮৮ এর বাসিন্দা আব্দুল হাফেজের পুত্র আসমত উল্লাহ (১৯) কে আটক করে। পরে তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *