মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে বুধবার (৩ জুন) সন্ধ্যায় বিকট শব্দে এক বজ্রপাতের ঘটনয়া জামাল মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার বগাজান গ্রামে । নিহত জামাল মিয়া ওই গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে।জানা গেছে, সন্ধ্যা বেলায় আকাশে মেঘ দেখে ধানের খর সংগ্রহ করতে চকে একটি ক্ষেতে যান। ধানের খর একত্র করার এক পর্যায় বিকট শব্দে বজ্রপাত হয়। সে সময় বজ্রপাতের শব্দে বেহুশ হয়ে মারা যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ব্যাপারে আনেহলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুকদার শাজাহান জানান, সন্ধ্যার দিকে কৃষক জামাল মিয়া মাঠে ধানের খর পালা দিচ্ছিল। এ সময় বিকট বজ্রপাতের শব্দে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।