টাঙ্গাইলে করোনা জয়ী ৭৫ বয়সী বৃদ্ধা

মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে করোনা জয়ী ৭৫ বয়সী এক বৃদ্ধা মহিলা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার ২ জুন শরভানু নামের একজন পঁচাত্তর বয়সী বৃদ্ধা করোনা ভাইরাস শনাক্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে। করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়া ওই বৃদ্ধা মহিলা ঘাটাইল উপজেলার পাওনাআটা গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। মঙ্গলবার ২ জুন সে সদর হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিট থেকে সুস্থ হয়ে বাড়ি চলে যান। তবে শরভানু ৭৫ বছর বয়সের বৃদ্ধ হয়েও করোনা থেকে মুক্তি পেয়ে অনেক খুশি হয়েছেন ।
জানা গেছে, বৃদ্ধ শরভানুর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর ১৪ মে সদর হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে তাকে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।সাধারণত বৃদ্ধ বয়সে রোগপ্রতিরোধ ক্ষমতা কম হয়ে থাকে এমনটা ধারনা সবার। সে কারনে তার সুস্থতা করোনা রোগীদের মাঝে সুস্থ হওয়ার সাহস বাড়িয়ে দিয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, এখানে চিকিৎসা দেওয়ার পর দুদফা তার নমুনা পরীক্ষা করা হয়। দুবার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তাই তাকে মঙ্গলবার ছাড়পত্র দেওয়া হয়। তিনি জানান, এর আগে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগি এ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে আরও দুইজন রোগি চিকিৎসাধীন রয়েছেন।
সুস্থ হওয়া শরভানুকে তার ছেলে মেয়ে এসে নিয়ে যান। তারা জানান, অত্যান্ত দরিদ্র শরভানু মানুষের বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করতেন। ভিক্ষা করতে গিয়েই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শরভানু করোনা ডেডিকেটেড ইউনিট থেকে বের হওয়ার সময় চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মীরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।
শরভানু জানান, তিনি শুনেছিলেন করোনা রোগে বয়স্ক মানুষ আক্রান্ত হলে বাঁচে খুব কম। তাই ভয় লাগতো। কিন্তু পরে মনে সাহস নিয়ে চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ি ওষুধ খেয়েছেন এবং গরম পানির বাপ নেওয়াসহ সকল নিয়ম মেনে চলেছেন। তাই সুস্থ হতে পেরেছেন।
এদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৮৩ জন। জেলায় মোট ৫২ জন করোনা আক্রান্ত রোগি সুস্থ হয়েছেন। মৃত্যু বরণ করেছেন চারজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *