টাঙ্গাইলে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত খাজা তালুকদার নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে । তিনি ঢাকার একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন। সে রোববার রাতে বাড়িতে আসেলে সকালে তার মৃত্যু হয়। জানা গেছে, খাজা তালুকদার ঢাকা থাকা অবস্থায় কয়েকদিন ধরেই জ্বর, সার্দি ও কাশিতে ভুগছিল। আর এমন অবস্থায় সে ঢাকা থেকে বাড়ি চলে আসেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু জানান, ঢাকায় একটি কোম্পানির গার্ড হিসেবে কর্মরত ছিলেন খাজা তালুকদার। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে জ্বর, সর্দি-কাশি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন খাজা । পরে সোমবার সকাল বেলা তার মৃত্যু হয় ।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া খাজা তালুকদারের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট হাতে আসার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন জানান, স্বাস্থ্য নির্দেশনা মেনে ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের সহায়তায় খাজা তালুকদারের মরদেহ আজ দুপুরে বিলচাপড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে মোট ১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ১৬ জন হলো নাগরপুরে ৩ জন , মধুপুরে ২ জন , ঘাটাইলে ৪ জন, ধনবাড়িতে ৩ জন, বাসাইলে ১ জন, কালিহাতীতে ২ জন ও সদর উপজেলায় ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮১ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *