টাঙ্গাইলে করোনা আক্রান্ত ১০৯ জন

মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ২৫ মে ঈদের দিন রিপোর্ট পাওয়া পর্যন্ত নতুন করে ১৩ জন সহ মোট ১০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪ জন, সুস্থ হয়েছেন ২৪ জন এবং হোম ও প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন । টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নতুন করে ১৩ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিরা হলেন, জেলার দেলদুয়ার উপজেলায় ৩ জন, মির্জাপুর উপজেলায় ৬ জন, নাগরপুর উপজেলায় ১ জন, মধুপুর উপজেলায় ১ জন, ঘাটাইল উপজেলায় ১ জন ও বাসাইল উপজেলায় ১জন। এনিয়ে জেলায় মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৯ জনে। এদের মধ্যে জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন, মোট সুস্থ হয়েছেন ২৪ জন, এবং মোট চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন।
টাঙ্গাইল সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, ২৫ মে ঈদের দিন রিপোর্ট পাওয়া পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৯ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *