চেতনায় বিজয়-
জাকিয়া আক্তার চৌধুরী
বিজয়ের গান অনেক গেয়েছি
অনেক হয়েছে গান।
কাঁদে যে কতক প্রাণ।
নিরন্নের মুখে জোটে নি অন্ন
জোটে নিকো বোনের মান।
সোনার বাংলার অরাজকতা
দেখে হয় বড় অভিমান।।
পার হোল যে পঞ্চাশ বসন্ত
ফুটেছে কি তাজা ফুল!
মুক্তিযুদ্ধের রক্তে স্নাত দেশে
শহিদের স্বপ্ন কি তবে ভুল।
বিজয় গাঁথা কি শুধু মুখের কথা
ভেবেছে কি নেতাকুল।
বড় দুঃখ জ্বালায় লিখি এ লেখা
যদি চেতনা জাগে এক চুল।।

12.12.21