মনির আসলামী, চরফ্যাশন ভোলা।
আজ ১/৬/২০২০ তারিখ, ভোলার চরফ্যাসন বেতুয়া, ঘোষের হাটসহ ঢাকার উদ্দেশ্যে ছাড়ছে যাএীবাহী লঞ্চ। দীর্ঘ লকডাউন শেষে আজই চরফ্যাসন থেকে ঢাকার উদ্দেশ্যে মানুষ প্রিয়জন ছেড়ে নিজনিজ কর্মস্হলে পৌছবে। সড়ক পথে ইতিমধ্যে অনেক পৌছলেও আজই ব্যাপক হারে ঢাকার উদ্দেশ্যে চরফ্যাসনের কয়েকটি রুটে মানুষ নিজ নিজ গন্তব্য রওয়ানা দিচ্ছ। চরফ্যাসন বেতুয়া ঘাটে যাএীদের ঢাকামুখী ভীড় লক্ষনীয়। সরেজমিনে দেখাগেছে স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব অনেকটাই মানছেনা যাএীগন।
এদিগে আজ চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ রুহুল আমিন এবং দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন এবং নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ,আজ ঘোসেরহাট লঞ্চ ঘাটে উপস্হিত হয়ে লঞ্চ মালিক এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া সকল যাত্রীদের৷ উদ্দেশ্যে সচেতনামূলক প্রচার, স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব ,এবং বাধ্যতামূলক মাস্ক পড়তে নির্দেশনা দিয়েছেন ।এবং তা বাস্তবায়নে জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।