মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে জেলার ঘাটাইল উপজেলার মসজিদগুলো পেল প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের ৩৪ লাখ ৭০ হাজার টাকা । এর আগেই মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে দেশের প্রতিটি মসজিদের জন্য ৫ হাজার টাকা হারে অনুদান দেওয়ার কথা ঘোষণা দেন। সে অনুযায়ি ঘাটাইল উপজেলার ৬৯৪ টি মসজিদের জন্য ৩৪ লাখ ৭০ হাজার টাকার চেক পাওয়া যায়। প্রধান মন্ত্রীর ওই আর্থিক অনুদান প্রদান উপলক্ষে শনিবার (২৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে জেলা প্রশাসক মসজিদের ইমাম ও পরিচালকদের হাতে ওই অর্থিক অনুদান তুলে দেন।এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক এমপি আমানুর রহমান খান রানা, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম (লেবু), পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার প্রমুখ।