গভীর রাতে
শান্তা কামালী
গভীর রাতে শব্দগুলো ছুটে আসে…
আমি নির্বাক হয়ে যাই,
কলমটা জেগে ওঠে।
কখনও লাভা স্রোতের মতো
কখনও হিম শীতল ঝর্ণার মতো
শব্দেরা নেমে আসে খাতার পাতায়।
অপরূপ সাজে সাজিয়ে তোলে
অনিন্দ্য ছন্দে একটা বাগান।
ফুটে ওঠে কবিতার ফুল।
শব্দেরা ফিরে যায়
দিয়ে যায় রাত্রি জাগার মাশুল।।

২২/১২/২৩ সিলেট সদর