কেউ না খেয়ে থাকবে না – কামরুল হাসান রিপন

করোনা সংকটে স্থবির জনজীবনে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগ। ত্রাণ বিতরণ থেকে শুরু করে স্বাস্থ্যসেবায় অসহায়ের জন্য কাজ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই মাঠে রয়েছে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন। তিনি সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন নিজ হাতে ‘মানবিক সহায়তা’ নিয়ে হাজির হচ্ছেন সংকটে পড়া মানুষের কাছে। রমজান মাসে দিনে দুস্থ অসহায়দের এাণ এবং সন্ধায় রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের হাতে ইফতার তুলে দিচ্ছেন তিনি এ পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া এই নেতা জানান, করোনাযুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত রাখা হবে। রিপন বলেন, ‘করোনা পরিস্থিতিতে মানুষ অবরুদ্ধ অবস্থায় সংকটে দিন কাটাচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছে যারা দিন আনে দিন খায় এমন খেটে খাওয়া মানুষজন। লকডাউনের কারণে রমজানে ইফতার নিয়ে সংকটে পড়েছেন তারা। এই ভাবনা থেকে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *