মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে সচেষ্ট রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট শামীম আরা নীপা। এরই ধারাবাহিকতায় তিনি বুধবার ( ৩ জুন) দুপুরে উপজেলার এলেঙ্গা লৌহজং নদীর বাঁশি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি এক্সেভেটর বেকু জ্বালিয়ে ধ্বংস করেন।
জানা গেছে, বুধবার দুপুরে ইউএনও শামীম আরা নিপার নেতৃত্বে কালিহাতী উপজেলার এলেঙ্গা লৌহজং নদীর বাঁশি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি এক্সেভেটর বেকু আগুনে জ্বালিয়ে ধ্বংস করা হয় । উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে। এতে সরকার ও জনগনের স্বার্থ রক্ষা হবে বলে মনে করছেন অনেকেই । আর বালু খেকুদের কবল থেকে নদী রক্ষায় এ অভিযান অব্যহত থাকবে বলে জানা যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট শামীম আরা নীপা জানান, সরকার ও জনগণের স্বার্থ রক্ষার্থে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুটি এক্সেভেটর বেকু ধ্বংস করা হয় । তিনি আরও জানান, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
