কলূষিত স্বাধীনতা -অধরা আলো

কলূষিত স্বাধীনতা
— অধরা আলো

May be an image of 4 people, train and text
স্বাধীন আমার জন্মভূমি গর্বে ভরি বুক
এই তো আমার স্বাধীনতা রক্ত পিপাসু।
বক্ষ মাঝে নিরব চিৎকার কোথাও নেইতো সুখ
জীবন দিয়ে করলো খালি কত মা’য়ের বুক।

আজও যেনো সেই হায়নাদের হাতছানিতে ঘেরা
৩০ লক্ষ শহীদের রক্তকে নির্দ্বিধায় কলঙ্কিত করা!
মানুষ রুপি দানব গুলো ক্ষমতার লোভে সার্থে
তাদের পুড়ছে মানুষ আগুন দিয়ে অসাক্ষাতে।

এই তো আমার স্বাধীনতা লজ্জায় মুখ ফিরে
মায়ের মুখের হাসির বদলে অশ্রু ফোঁটা ঝরে।
মাগো তুমি শক্ত হও কষ্ট বাঁধ বুক, বিচার হবে
মীর জাফরদের এই ভূমিতেই দেখবে বাংলার লোক।

কলূষিত আজ স্বাধীনতা, লজ্জিত জাতি সত্তা।
May be an image of fire

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *