কলাপাড়ায় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

কলাপাড়ায় সরকারি ও বেসরকারি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সমুহের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বে-সরকারি সং¯’া কেয়ার বাংলাদেশের সহযোগীতায় প্রদপ্ত প্রকল্পের উদ্যোগে জাগো নারী-এর আয়োজন করে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. আবদুল্লা আল মামুন, উপজেলা ঘুর্নিঝড় প্র¯‘তি কর্মসুচি-সিপিপির সহকারি পরিচালক মো.আছাদ উজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, বন বিভাগের উপজেলা রেঞ্চ কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা অমল চন্দ্র দাস। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাগো নারীর প্রদৃপ্ত প্রকল্প ব্যব¯’াপক শ্যমল রায়, ইউপি সদস্য মো. কাইউম, সিপিপি ইউনিয়ন টিম লিডার মো. ফোরকান প্যাদা, কমিউনিটি টিম লিডার মাহামুদা বেগম প্রমূখ। বক্তারা প্রদৃপ্ত প্রকল্পের সেবামুলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কেয়ার বাংলাদেশ ও জাগোনারীর প্রতিনিধি, উপকাভোগীরা উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগোনারীর মাঠ সমন্বয়কারী সঞ্চিতা রায়। পরে লালুয়া ও মিঠাগঞ্জ ইউনিয়নের সিপিপি সে”েছাসেবকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।

ফোরকানুল ইসলাম ২২.১১.২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *