কলাপাড়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

কলাপাড়ায় ভোটগ্রহণকারী এক হাজার ৫১৭জনকর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায়কলাপাড়াসরকারিমডেলমাধ্যমিকবিদ্যালয়মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধণ করেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. পারভেজ হাসান। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষঅতিথিহিসেবেউপস্থিত ছিলেনবরিশালরেঞ্জেরঅতিরিক্তমহাপুলিশপরিদর্শকমো.ফারুক উলহক,বরিশালআঞ্চলিকনির্বাচনকর্মকর্তামো.আলাউদ্দীন, পটুয়াখালী জেলা প্রশাসক ওমো.নুরকুতুবুলআলম,পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম প্রমুখ। পটুয়াখালী জেলা প্রশাসনওসিনিয়রজেলানির্বাচনঅফিসেরআয়োজনেকর্মশালায় পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম বলেন, বরিশাল বিভাগের সবচেয়ে ঝুকিপূর্ণ আসন পটুয়াখালী-৪, ইতিমধ্যে এই আসনে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এজন্য নির্বাচন আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। তাই সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণে নিশ্চয়তা দিয়ে তিনি ভোটগ্রহণকারী সকল কর্মকর্তাদের সঠিক নিয়মের দায়িত্ব পালনের আহ্বান জানান। কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি ঘোষণা দেন।

ফোরকানুল ইসলাম। মোবা : ০১৭১৮০৩৫৩৯১। তাং ২১.১২.২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *