জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী করোনা ভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট আর্থিক সমস্যায় যাতে না খেয়ে থাকে তাই কিছু ছাত্রদের ঐকান্তিক প্রচেষ্টায় এই গ্রুপ টা খোলা হয়। এই গ্রুপ টা খোলার কারনে সাবেক ও বর্তমান অনেক সচ্ছল জবিয়ান অসচ্ছল জবিয়ান কে উপহার হিসেবে নগদ টাকা কিংবা ১০/১৫ দিনের বাজার পাঠানোর ব্যবস্থা করেন এবং পরিচয় গোপন রেখে যার ফলে জনপ্রিয় এবং সবার কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে। কিন্তু এখনো অনেকেই জানে না তাই যে সকল জবিয়ান এখনও এই গ্রুপে এড হয় নাই তারা যেন এই গ্রুপে এড হয়ে জবিয়ানের পাশে থাকে। সর্বশেষ তথ্য অনুযায়ী গত ৪ দিনে এউ গ্রুপ থেকে ১০০ জনের বেশি জবিয়ানকে প্রায় এক লক্ষাধিক টাকা উপহার হিসেবে পাঠানো হয়েছে।