করোনার কিট দিবে সাকিবের ফাউন্ডেশন

ডেস্ক রিপোর্টঃ করোনা ভাইরাস রোধে একের পর এক এগিয়ে আসতে শুরু করেছে দেশের জনপ্রিয় ও নন্দিত তারকারা। এর ধারাবাহিকতায় এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেট তারকা সাকিব আল হাসান।

এ পরিস্থিতিতে অনেকেই করোনাভাইরাস পরীক্ষার কিট নিয়ে চিন্তিত। সংকটের মাঝেই এই করোনা পরীক্ষার সামগ্রী সরবরাহ করবে সাকিবের নতুন একটি ফাউন্ডেশন। সাকিব নিজের ফেসবুক পেইজে এ  জানিয়েছেন, ‘আমি খুবই গর্বের সাথে আপনাদের জানাচ্ছি যে, কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে সর্বমোট ২০ লক্ষ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে।

এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে তারা টেস্টিং কিটের ব্যবস্থা করে দেয়া হবে। আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’

এর আগে গত শনিবার নিজের ফাউন্ডেশন গঠনের ঘোষণা দিয়ে ‘মিশন সেভ বাংলাদেশ’ নামক এক ক্যাম্পেইন শুরু করেছিলেন সাকিব। এই ক্যাম্পেইনে এখনও পর্যন্ত ৩৮ লাখ ৬৪ হাজার ৫৭৯ টাকা অনুদান সংগ্রহ করা হয়েছে, যা দিয়ে আড়াই হাজাররেও বেশি পরিবারকে সহায়তা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *