ডেস্ক রিপোর্টঃ করোনা ভাইরাসের বিপর্যস্ত পরিস্থিতিতে ঈদের দিন যেন অসহায় পরিবার গুলোর মুখে হাসি ফোটাতে ঈদের বাজার নিয়ে কালিয়া উপজেলার ৮০ টি দরিদ্র পরিবারের পাশের দাড়িয়েছে সরকারি কালিয়া পাইলট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।
জানা যায়, সরকারি কালিয়া পাইলট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়নে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে কালিয়ার উপজেলার বিভিন্ন এলাকার ৮০ টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছে এস এস সি ২০১৫ ব্যাচের একদল উদ্যোমী তরুণেরা।
এস এস সি ২০১৫ ব্যাচের শিক্ষার্থী আপন জানান, আমরা চেষ্টা করে ক্ষুদ্র পরিসরে এই মুহূর্তে মানুষের মুখে হাসি ফুটাতে। আমরা খুজে খুজে এমন কিছু দরিদ্র পরিবার বের করেছি যারা আগে কোন খাদ্য সহায়তা পায় নি। আর আমরা তাদের মাঝেই আমাদের ঈদ উপহার গুলো বাড়ি বাড়ি পৌছে দিয়েছি।
তিনি আরো বলেন, দেড়শ বছরেরও পুরোনো বিদ্যালয়টির যে ইতিহাস ঐতিহ্য রয়েছে তা অক্ষুণ্ণ রাখা এবং সাধারণ মানুষের ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্যই প্রাক্তন শিক্ষার্থীদের এমন বিচিত্র ধর্মী উদ্যোগ।